বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪২
৯৮৫
মোঃ জহিরুল ইসলাম বাপ্পী : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শুক্রবার সকালে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত দোকানসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী, পুলিশ এবং ফায়ার সার্ভিস এর বিশেষ টিম অংশগ্রহণ করে। এতে কুঞ্জেরহাট বাজার হতে ৪০টি ও মনিরাম বাজারে ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভোলা সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ রাসেল সার্ভেয়ার আব্দুল রাজ্জাক জানান, অবৈধ দখলদাররা দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছেন। সরকারি জমি দখলমুক্ত করার জন্য যার যার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে।যথাসময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় শুক্রবার উপজেলার কুঞ্জের হাট ও মনিরাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান। উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ বশির গাজী জানান ,এই অভিযান অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত