অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩৪২

টানা দ্বিতীয়বারের মত কোপা ইতালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইন্টার মিলান।
গতরাতে  সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে সর্বশেষ তিন আসরে ফাইনাল খেলা জুভেন্টাসকে। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিলো। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠলো ইন্টার মিলান।
সান সিরোয়তে ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়তে থাকে ইন্টার মিলান ও জুভেন্টাস। ১৫ মিনিটে গোলের আনন্দে নেচে উঠে ইন্টার মিলান। নিকোলো বারেলা পাস থেকে বল পেয়ে জুভেন্টাসের বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে গোল করেন ফেডেরিকো ডিমারকো(১-০)।
২১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হারায় ইন্টার মিলান। লটারো মার্টিনেজের  শট জুভেন্টাসের বার ঘেষে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ইন্টার মিলান।
দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতেই বেশি মনোযোগী ছিলো ইন্টার মিলান। তবে জুভেন্টাসও বেশ কয়েকবার আক্রমন করেছে তবে সফল হয়নি।   শেষ পর্যন্ত  হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান। সেই সাথে জুভেন্টাসের কাছে হারের বৃত্ত ভাঙ্গতে পারে ইন্টার মিলান। এর আগে এই টুর্নামেন্টে  সেমিফাইনালে পাঁচবার জুভেন্টাসের কাছে হেরেছিলো ইন্টার মিলান।
আসরের অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো ফিওরেন্তিনা। আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...