অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


স্বচ্ছ রাজনীতিই রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে: তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৪৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বেঁচে থাকবেন , ততদিন স্বচ্ছ রাজনীতি করে যাবেন। স্বচ্ছ রাজনীতিই একজন রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে। বঙ্গবন্ধুরমত মহান নেতার হাত ধরে রাজনীতি শিখেছেন । কখনও নীতি ভ্রষ্ট হন নি । মানুষের ভালোবাসায় ও দোয়ায় মৃত্যুর আগ পর্যন্ত সেই নীতি ধরে রাখতে চান ।  মঙ্গলবার দুপুরে ভোলার কোরালিয়া গ্রামের বাড়িতে পিতা আজাহার আলী’র মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি তার পারিবারিক জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া চান। ১৯৭০ সালের এই দিনে তার পিতা মারা যান। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামসু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের  অধ্যক্ষ হারুন অর রশিদ । এদিকে টানা ৭দিন তোফায়েল আহমেদ ভোলায় তার নির্বাচনী এলাকায় অবস্থান, গণসংযোগ পথসভা শেষে মঙ্গলবার বিকালে ঢাকায় ফিরে যান ।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...