বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ রাত ১১:০৯
৩৪৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় পৌর কর নির্ধারনে সোমবার দুপুর থেকে শুরু হয়েছে ৩ দিনের গণশুনানী । প্রথম দিন বিকাল পর্যন্ত ৩টি ওয়ার্ডের শুনানী শেষ হয়। পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত থেকে পৌরবাসীদের মতামতের ভিত্তিতে কর নির্ধারন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান , প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর ওমর ফারুকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় পৌর মেয়র জানান, পৌর স্টাফরা কর নির্ধারনে কিছু অনিয়ম করেছে এমন অভিযোগ ওঠায় এই গণশুনানীর আয়োজন করা হয়েছে। গেল বছর এক জনের কর ছিল ৪ হাজার টাকা। এ বছর ওই একই বাড়ির কর ধরা হয় ২৭ হাজার টাকা । এমন কিছু বিষয় অস্বাভাবিক মনে হয়েছে। তাই গণশুনানীতে পৌরবাসীকে আমন্ত্রন জানানো হয়। অপরদিকে দীর্ঘ দিন পৌর মেয়র এলাকায় উপস্থিত না থাকায় এমন অনিয়ম সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন নাগরিকরা।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত