অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য ‘গ্রান্ড ফাইনাল’ অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ রাত ১১:০৩

remove_red_eye

৪৪৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: ‘কুরআন পড়ুন, কুরআন বুঝুন’ এই শ্লোগানের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য ‘গ্রান্ড ফাইনাল’। দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ রমজান বৃহস্পতিবার সকাল ১০ টায় এই প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় বিকেল
৩টায়। এটি ভোলা জেলায় সবচেয়ে বৃহৎ কলেবরে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। সভাপতিত্ব করেন
দালালপুর উন্নয়ন ফউন্ডেশনের প্রধান উপদেষ্টা  আনোয়ার হোসাইন। ভোলা জেলার ৭ টি উপজেলার অডিশন থেকে বাছাকৃত ১৭ জন হাফেজ গ্রান্ড ফাইনালে অংশ নেন।
অনুষ্ঠানে শত শত দর্শক-শ্রোতা অংশ নেন এবং আল কুরআনের মোহময় সুরের
মূর্ছনায় মুগ্ধ হন।
হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য গ্রান্ড ফাইনালে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম । পুরো অনুষ্ঠানটি ক্যাবল টিভির মাধ্যমে সমগ্র ভোলা জেলায় লাইভ সম্প্রচার করা হয়।
দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী
বোরহানউদ্দিন উপজেলার হাফেজ মো. শামীম পান নগদ ৫০ হাজার টাকা ও সম্মাননা
স্মারক, দ্বিতীয় স্থান অধিকারী লালমোহনের হাফেজ ইব্রাহিম হোসেন পান নগদ
৩০ হাজার টাকা ও সম্মাননা স্মারক এবং তৃতীয় স্থান অধিকারী দৌলতখান
উপজেলার হাফেজ গোলাম আকবর আজমীর পান নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা স্মারক। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পান নগদ টাকা, ক্রেস্ট ও নতুন পোশাক।
পুরষ্কার  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন হাওলাদার, হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আল আমিন, পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী হাওলাদার, দৈনিক নয়াদিগন্তের বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক
সমিতির সাবেক সভাপতি এমএম জসিম,  দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার নাজিউর রহমান সোহেল, দ্যা বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার শাহীন হাওলাদার, মির্জাকালু ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা তৈয়্যব হোসাইন, বরিশাল মেট্রোপলিটন কলেজের পরিচালক আবু আবদুল্লাহ সবুজ, উন্নয়ন ফাউন্ডশনের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অলিউল্লাহ জুয়েল, আবদুল মান্নান ফারুকী  প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন হিফজুল কুরআন প্রতিযোগিতার সমন্বয়ক সহকারী
অধ্যাপক মাও. মাকসুদ উল্লাহ।
প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ, হাকিমউদ্দিন
ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. সামছুল হক ও মাওলানা মো.
মোখলেছুর রহমান, বরিশাল হাকীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ মো. মাইনুদ্দীন, ভোলা ব্রাইট ন্যাশন হেফজুল কুরআন একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, ভোলা পাওয়ার প্লান্ট সরকারি জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাহমুদুল হাসান।

চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজগণ হলেন- ভোলা সদরের মোহাম্মদ হাবিবুল্লাহ, মো. রবিউল আলম ও মো. হাবিবুর রহমান। দৌলতখানের মো. মাসউদুর রহমান ও গোলাম আকবর আজমীর। তজুমদ্দিনের মো. ওমর ফারুক ও মো. মাহিম। মনপুরার মো. জিহাদুল ইসলাম ও মো. তাজুল ইসলাম। বোরহানউদ্দিনের মো. নকিবুল ইসলাম, সিফাতুল্লাহ,  মো. তরিকুল ইসলাম ও মো. শামীম। লালমোহনের মো. ইব্রাহিম হোসাইন ও মো. রায়হান। চরফ্যাশনের মো. আরাফাত ও মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও মানবিক সহায়তার আওতায় ২ জনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...