অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার ইলিশার মেঘনায় জেলেদের নৌকা বাইচ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৫৬

remove_red_eye

৯০৪

আকতারুল ইসলাম আকাশ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলার ইলিশা মেঘনা নদীতে উৎসব মুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হলো মাস ব্যাপী জেলে উৎসব। বুধবার বিকালে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের আয়োজনে কয়েক হাজার জেলেসহ সাধারন মানুষ ভোলার ইলিশায় প্রথমবারের মতো এই নৌকা বাইচ প্রতিযোগী উপভোগ করেন। জেলে উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা যেন উৎসবের জনপদে পরিণত হয়। জীবন-জীবিকার টানে ছুটে চলা জেলেদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচসহ বিভিন্ন আইটেমর খেলা।   বুধবার ছিল মাসব্যাপী জেলে উৎসবের শেষ দিন। শেষ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এরমধ্যে নৌকা বাইচ, হা-ডু-ডু খেলা, কলাগাছে উঠা ও দঁড়িটানাসহ নানা আয়োজন করা হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ হয়। প্রদর্শন করা হয় জাদু প্রদর্শনীও।এর আগে, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেও জেল উৎসবের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি ভোলা-লক্ষীপুর সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলেদের নিয়ে মঞ্চ নাটক ও জেলেদের জীবনচিত্র নাটক পরিবেশিত হয়। এরপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। জেলে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় শুধুমাত্র মেঘনার জেলেরা অংশ নেয়। পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন জানান, জীবন-জীবিকার টানে মেঘনায় প্রতিনিয়ত মাছ শিকার করেন
জেলেরা। কিন্তু তারা আনন্দ-উৎসবের সুযোগ থেকে বঞ্চিত। ওই সব জেলের মুখে হাসি ফোটানো ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে জেলেদের নিয়ে জেলে উৎসবের আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় চডার মাথা, বিশ্ব রোড চ্যাম্পিয়ন হয়েছে।রাতে পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পূর্ব ইলিশা ফাউন্ডেশনের একঝাঁক কর্মী নিরলস ভাবে পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...