বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ রাত ১০:৪৯
৩৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় অক্ষয় তৃতীয় উৎসবে বাপ্তার অমলানন্দ সেবা শ্রামে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ডাক্তার শুভ কুমার ভৌমিক ৩ দিনের এই ক্যাম্পের দায়িত্ব পালন করেন। সোমবার পর্যন্ত এই ক্যাম্পে ২০০ জনকে সেবা প্রদান করা হয়। গুরু অবধূত যুবসেবা সংঘের আয়োজনে এই ক্যাম্পে একজন চিকিৎসকের পাশপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থী সোমা , সৌরভ গাঙ্গুলীসহ যুব সংঘের সদস্যরা সহযোগিতা করেন। ছিলেন এলাকার পল্লী চিকিৎসক তপন চক্রবর্তী । মন্দির কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট শংকর গাঙ্গুলী জানান, এই সেবা শ্রমে ধর্মীয় আত্মাতিক সাধানার পাশাপাশি এখানে দরিদ্র মানুষদের সেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে এবার অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানে ৩ দিনের মেডিকেল ক্যাম্প চালু করা হয়। সকাল থেকে অনুষ্ঠানে অংশ নেয়া ভক্তদের পাশাপাশি এলাকার সাধারন মানুষ এই সেবা নিতে ছুটে আসেন। সেবাশ্রমের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট রবীন্দ্র নাথ দে জানান, ২০০৬ সালে গুরু ও সাধক অশাকানন্দ ব্র²চারীর উদ্যোগে এই এলাকায় শ্রেবাশ্রম প্রতিষ্ঠা করা হয়। এখানে ধর্মীয় আধ্যাাত্মিক সাধানার পাশপাশি প্রতিবন্ধী মানুষদের বিশেষ সেবা প্রদান করা হয়। এলাকার কলেজ শিক্ষক পাপন চন্দ্র দে জানান, এবারের মেডিকেল ক্যাম্প স্থাপনে এলাকার মানুষ পেশার মাপা, ডায়াবেকটিস পরীক্ষা করা , চিকিৎসা পরামর্শ নেয়ারও সুযোগ পেয়েছেন। এই ধরা অব্যাহত রাখার দাবি জানান প্রাথমিক স্কুল শিক্ষক পলাশ চ্যাটার্জী , দোকানদার পলাশ দে । চিকিৎসা নিতে আসা ৬৫ বছরের আরতি মজুমদার জানান, বিনা টাকায় তিনি ডাক্তার দেখাতে পেরেছেন। এদিকে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানের ৪ দিনে কয়েক হাজার ভক্ত অংশ নেন। এজন্য ছিল দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা।
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক