বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫১
৪৩১
দেশ হোক কিংবা বিদেশ, কোথাও ঘুরতে গেলে সেখানকার কোন হোটেল বা রিসোর্টে গিয়ে উঠবেন এ খোঁজে থাকেন সবাই। কারণ যারা লাক্সারি ট্রিপে যান, তারা খুব দামি হোটেলে থাকেন।
সেক্ষেত্রে ঘোরাঘুরি নয় বরং নামিদামি হোটেলে রাত্রিযাপন করাই থাকে মূল উদ্দেশ্য। অন্যদিকে যারা ঘোরাঘুরি করতে যান, তারা মোটামুটি একটি হোটেলে রাত কাটাতে পারলেই ধন্য হন।
তবে বেশিরভাগ মানুষ অন্য শহরে গিয়ে ভালো হোটেল বুক করে সারাদিন ঘোরাঘুরি করার পর রাতে শান্তিতে ঘুমানোর আশা করেন। তবে কখনো কি আপনি এমন কোনো হোটেলে উঠবেন যেখানকার ঘরে নেই ছাদ ও প্রাচীর?
খোলা স্থানের মধ্যে শুধু একটি খাট বিছানো। কল্পনা বা সিনেমায় হয়তো এমন দৃশ্য দেখেছেন অনেকেই! তবে বাস্তবে হলে কী করবেন?
শুনতে অবাক লাগলেও ছাদ ও প্রাচীরবিহীন হোটেল ইদানীং মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এমন হোটেলে থাকার জন্য কয়েক মাস আগ থেকেই বুকিং দিয়ে রাখতে হয়।
খোলা আকাশের নিচে এখানে বিছানা তৈরি করা হয়েছে। তবে কোনো বাথরুম নেই সেখানে। তাই শৌচাগারের কাজ মেটানোর জন্য প্রায় ৪ থেকে ৫ মিনিট হেঁটে যেতে হয় একটি স্থানে। তবে এই অদ্ভুত হোটেলে রুম পরিষেবাসহ অনেক সুবিধা আছে।
কোথায় এই হোটেলের অবস্থান? ছাদ ও দেওয়ালবিহীন হোটেলটি বিশ্বের অন্যতম সুন্দর দেশ অর্থাৎ সুইজারল্যান্ডে গেলে দেখতে পাবেন। এই আশ্চর্যজনক হোটেলের নাম হলো নল স্টার্ন।
সুইজারল্যান্ডের গোবসি নামের একটি পর্বতশৃঙ্গে এই হোটেল তৈরি করা হয়েছে। পাহাড়ের চূড়ায় নির্মিত এই হোটেলের মেঝে টাইলস দিয়ে তৈরি ও একটি বিছানা সুন্দর ভাবে সাজানো হয়েছে।
পর্যটকরা যাতে খোলা আকাশের নিচে শান্তিতে ঘুমাতে পারেন, সেই জন্য এই অদ্ভুত হোটেলটি কয়েক দিন আগে খুলে দেওয়া হয়েছে।
এই হোটেলের ভাড়া শুনলে কিছুক্ষণ অবাক হয়েও থাকতে পারে। নানা সূত্রে জানা গেছে, এই হোটেলে এক রাত থাকার জন্য প্রায় ১৫-২০ হাজার টাকা গুনতে হয়।
জানা গেছে, এই হোটেল তৈরি করেছেন দুই সুইস শিল্পী ফ্রাঙ্ক ও রিকলিন। দিন দিন পর্যটকদের মধ্যে এই হোটেলে থাকার চাহিদা বাড়ছে।
সুত্র জাগো
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক