অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

গরমে ওজন কমাতে পান করুন ৩ পানীয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৪৫

remove_red_eye

৪১৪

গরমে ঠান্ডা কিছু পান না করলে যেন প্রশান্তি মেলে না। তাই বলে বাজারের বিভিন্ন ধরনের কোমল পানীয় পান না করাই ভালো। এগুলো ওজন বাড়িয়ে দেয়। তার চেয়ে বরং সুস্থ থাকতে ও ওজন কমাতে গরমে নিয়মিত পান করুন ৩ ওয়েট লস ড্রিংকস।

লেবু-আদার পানীয়

উপকরণ

১. পানি ১ লিটার
২. লেবু ২টি
৩. আদা ১ ইঞ্চি
৪. গোলমরিচ সামান্য ও
৫. মধু ১ চা চামচ মধু।

পদ্ধতি

একটি বড় প্যানে ১ লিটার পানিতে দুটি লেবুর খোসা, গোলমরিচ ও আদা মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। লেবুর খোসা সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন।

এরপর ঠান্ডা করে পানি ছেঁকে একটি বড় গ্লাসে ঢেলে দিন। এরপর পানীয়ে মধু ও লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। নিয়মিত পান করলে ওজন কমবে আবার গরমে স্বস্তিও মিলবে।

জিরা-দারুচিনির পানীয়

উপকরণ

১. পানি ১ লিটার
২. জিরা ৩ চা চামচ
৩. দারুচিনি ৩ ইঞ্চি
৪. মধু ১ চা চামচ ও
৫. লেবু ১ চা চামচ।

পদ্ধতি

একটি বড় প্যানে ১ লিটার পানিতে জিরা ও দারুচিনি মিশিয়ে ৫ মিনিট সেদ্ধ করুন। কিছুক্ষণ পর নামিয়ে ছেঁকে ঠান্ডা করুন পানি। এরপর এতে মধু ও লেবু রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন।

চিয়া-লেবুর পানীয়

উপকরণ

১. চিয়া বীজ ২ চা চামচ
২. পানি ২ কাপ
৩. মধু ১ চা চামচ ও
৪. লেবু ১ চা চামচ।

পদ্ধতি

চিয়া ও লেবুর পানীয় তৈরি করতে প্রথমে চিয়া বীজ ১ কাপ পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। অন্যদিকে আরও এক কাপ পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে নিন।

চিয়া বীজ ভিজে ফুলে উঠলে অন্য গ্লাসের পানি তাতে মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে ওয়েট লস ড্রিংকস চিয়া-লেবুর পানীয়। সকালে খুম থেকে উঠে খালি পেটে পান করুন এই ওয়েট লস পানীয়।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...