হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ রাত ০৯:০০
৩৩৭
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় গত কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে তাপদাহের মাত্রা বাড়তে থাকে। বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন যাত্রা। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে এমন গরমে। প্রচন্ড গড়মের হাত থেকে একটু স্বস্তি পেতে অনেকেই ছায়ায় আশ্রয় নিচ্ছে। মানুষের পাশাপাশি অনান্য প্রাণীকূলও নাকাল তীব্র তাপপ্রবাহে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেড় হচ্ছেনা সাধারণ মানুষ।
ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বাসস’কে বলেন, এই জেলার উপর দিয়ে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দুপুর ১২ টায় এখানে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাশের আদ্রতা ছিলো ৫২ শতাংশ। এছাড়া শনিবার তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৬ ডিগ্রি ও তার আগের দিন ছিলো মৌসমের সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ধরে এমন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
এদিকে প্রচন্ড গরমে শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে রয়েছে। রোজার মধ্যে তীব্র গড়ম তাদের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে। শহরের কালীবাড়ি সড়কে রিক্সা চালক ইলিয়াস হোসেন বলেন, প্রখর রোদের উত্তাপে তাদের ব্যাপক কষ্ট হয়। তাই কম রিক্সা চালান। ভ্যান চালক জাভেদ আলী বলেন, বেলা ১২ টার পর শহরের জন সাধারণের চলাচল অনেক কমে যায়। বিকেলের পর আবার লোকজন বের হতে শুরু করে।
অন্যদিকে প্রচন্ড গরমে শিশু ও বয়স্করা ডাইরিয়ায় আক্রান্ত বেশি হচ্ছে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাইরিয়া রোগীর চাপ বাড়ছে। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা: নিশি পাল বাসস’কে জানান, দৈনিক ৩’শ থেকে সাড়ে ৩’শ ডাইরিয়ার রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। তাই খাবার দাবার গ্রহণে সকলকে আরো সচেতন হবে। বেশি করে পানি খেতে হবে। বাইরের খাবার না খাওয়াটাই ভালো। বাইরে বের হলে ছাতা নিয়ে বের হতে হবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত