অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক মধ্যে ব্যাপক লড়াইয়ে ২৭ জন নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৩৩৯

সুদানের রাজধানী খার্তুমে আধাসামরিক বাহিনী এবং নিয়মিত সেনাবাহিনী মধ্যে ভয়াবহ লড়াইয়ে কমপক্ষে ২৭ জন নিহত ও ১৭০ জন আহত হওয়ার একদিন পর রবিবার ভোরে সেখানে ব্যাপক লড়াই শুরু হয়েছে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, খার্তুমের নির্জন বিভিন্ন রাস্তায় বিস্ফোরণ ঘটতে এবং বন্দুকযুদ্ধ শুরু হতে দেখা যায়। আধাসামরিক বাহিনীর সৈন্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, খার্তুম বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার পর এ যুদ্ধ শুরু হয়।
আধাসামরিক বাহিনীর এই দাবিগুলো অস্বীকার করে শনিবার রাতে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আধাসামরিক র‌্যাপিড সার্পোট ফোর্সের (আরএসএফ) বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে সুদানের বিমানবাহিনীর হামলা অব্যাহত থাকায় তারা লোকজনকে বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছে।
এরআগে যুদ্ধবিমানগুলোকে মাথার উপর দিয়ে চক্কর দিতে দেখা যায়।
এএফপি’র এক সংবাদদাতা জানান, সংঘর্ষ চলাকালে খার্তুমের অনেক এলাকায় বিভিন্ন জানালার গ্লাস ভেঙ্গে পড়তে দেখা যায় এবং বিভিন্ন ভবন কেঁপে ওঠে। এর পাশাপাশি রবিবার ভোরে বিভিন্ন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
চিকিৎসক ইউনিয়ন জানায়, রাজধানীতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন খার্তুম বিমানবন্দরে প্রাণ হারায়।
রবিবার দেওয়া তাদের এক বিবৃতিতে আরো বলা হয়, এ যুদ্ধে প্রায় ১৭০ জন আহত হয়েছে।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...