দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:২৪
৩৫৩
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে গভীর রাতে এক ব্যবসায়ীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পোনে দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।
জানা গেছে,, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পোনে দুইটার দিকে ছোটধলী গ্রামের ব্যবসায়ী আলামিনের রান্না ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহুর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ী আলামিন জানান, ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিকদার বাড়ীর মুছলেউদ্দিনের সাথে তার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে । পূর্বশত্রুতার জেরে মুছলেউদ্দিনসহ কয়েকজন মিলে রান্না ঘরে দেয়। আগুনে রান্না ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আলামিন আরও জানায়, আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় মুছলেউদ্দিন ও তার ভগ্নিপতি কামালকে সে চিনতে পেরেছে। এছাড়া কয়েকমাস আগে মুছলেউদ্দিন লোকজন নিয়ে আমার মিঝির হাটের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছিল এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। ওই বাড়ির হোসনোয়ারা বেগম, শিরিনা বেগম বলেন, শত্রুতা করে কে বা কারা ঘরে আগুন দিয়েছে। তবে এসময় কয়েকজনকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত মুছলেউদ্দিন জানান, কয়েকমাস আগে আলামিনের ভাই রিয়াজ আমার মেয়েকে অপহরণ করেছে । এখনও মেয়ের সন্ধান পাইনি। এ নিয়ে আদালতে মামলা চলছে। তবে ঘরে আগুন লাগার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত