অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামতে ২০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৪

remove_red_eye

৩৬৩

 ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামত করতে বিশ্বব্যাংক বুধবার ২০ কোটি ডলার অনুদান ঘোষণা করেছে। ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠাসটির নেতাদের সঙ্গে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কর্মকর্তাদের বৈঠকে ব্যাংক এই প্রতিশ্রুতি দিয়েছে।
এক বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বলেছে, রাশিয়া শরৎ ও শীতের মাসগুলোতে তার প্রতিবেশীর ওপর হামলায় ইউক্রেনের ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এটি উল্লেখ করা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়ংকর লড়াইয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 এই তহবিল ইউক্রেন রিলিফ, রিকভারি, রিকনস্ট্রাকশন অ্যান্ড রিফর্ম ট্রাস্ট ফান্ডের (ইউআরটিএফ) মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, লক্ষ্য ছিল প্রকল্পের পরিধি প্রসারিত করে অংশীদারদের কাছ থেকে ৩০ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত অর্থায়ন।’ 
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না ব্জাডে বলেছেন, ‘বিদ্যুৎ অবকাঠামো গত বছরে ১১ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এটি ইউক্রেনে সবচেয়ে জরুরি সহায়তার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য ২৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে, এখন পর্যন্ত ২০ বিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের এই ঘোষণাটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর দফতরে ইউক্রেনের বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের ঠিক আগে এসেছে।
বৈঠক চলাকালীন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশীদারদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আরও সমর্থনের জন্য অনুরোধ করেন।
জেলেনস্কি বলেন, ‘যা ধ্বংস হয়ে গেছে তা পুননির্মাণের মাধ্যমে, আমরা সন্ত্রাসের লক্ষ্যকে পরাজিত করি, আমরা স্বাভাবিক জীবন ফিরিয়ে দিই।’ 
আইএমএফ গত ৩১ মার্চ ঘোষণা করেছে,  তারা ইউক্রেনের জন্য ১৫.৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। এটি একটি ১১৫ বিলিয়ন ডলারের সামগ্রিক সহায়তা প্যাকেজ তহবিলের অংশ।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...