বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০৫
৩৫৬
ম্যানচেস্টার সিটি কাছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে মঙ্গলবার ৩-০ গোলে বিধ্বস্ত হবার পরও বিস্ময়করভাবে ফিরে আসার আশা করছেন বায়ার্ন মিউনিখের কোচ থমাস টাচেল।
আগামী বুধবার দ্বিতীয় লেগে মিউনিখের আলিয়াঁজ এ্যারেনাতে সিটিকে আতিথ্য দিবে বেভারিয়ান্সরা। কাল ম্যাচ শেষে এ্যামাজন প্রাইমে টাচেল বলেছেন, ‘আজ আমি কিছুটা হলেও দু:খ পেয়েছি। এই ক্লাবটিকে কতটা ভালবাসি সেটা বুঝতে পেরেছি। আজকের ম্যাচে অবশ্য একটি বিষয় হয়েছে, আমরা শক্তিশালী ছিলাম, আমরা আবেগি ছিলাম, আমরা চতুর ছিলাম।’
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজরি কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর এত বাজেভাবে বায়ার্ন কখনই হারেনি। ২০১৪ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল।
এনিয়ে বায়ার্নের হয়ে টাচেল চতুর্থ ও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে কোচের দায়িত্ব পালন টাচেল। আন্তর্জাতিক বিরতিতে জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্ত করে টাচেলকে নিয়োগ দেয় জার্মান জায়ান্টরা। ডাগআউটে থাকা টাচেল বলেছেন, ‘৬০ মিনিট পর্যন্ত বায়ার্ন ভাল খেলেছে। আমরা কিছুটা ফর্ম ও বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এই ধরনের ম্যাচে কিছুটা হলেও ভাগ্যের প্রয়োজন রয়েছে। যা দিয়ে ম্যাচের আবহ পাল্টে ফেলা যায়।’
তিনি আরো বলেন, এই ফলাফলটা আগে হজম করার প্রয়োজন আছে। ফুটবলে এমনটা হতেই পারে। আমি জানি এটা শুনতে হয়তো কিছুটা খারাপ লাগছে। কিন্তু আমি সত্যিকার অর্থেই মনে করি এই ফলাফলটা আমাদের প্রাপ্য ছিল। আমাদের সামনে এগিয়ে যাবার পথ খুঁজে বের করতে হবে।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত