অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

‘অ্যাডভান্সড’ আইসিবিএম’র পরীক্ষা চালিয়েছে রাশিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০৪

remove_red_eye

৪১৩

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেষবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া বলেছে, তারা একটি ‘উন্নত’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যে মঙ্গলবার তারা কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে ‘কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ড-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।’
এতে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ ওয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সাথে সারি-শাগান প্রশিক্ষণ গ্রাউন্ডে (কাজাখস্তান) একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।’
গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।
গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুদ সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল এবং তিন সপ্তাহেরও কম আগে পুতিন বলেছিলেন তিনি প্রতিবেশী এবং মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন। অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোগায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেই ন্যাটোর নিন্দা করেছে।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ নির্দিষ্ট করেনি, তবে এটি বলেছে যে, মহড়ার উদ্দেশ্য ছিল ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা’।
বিবৃতিতে বলা হয়, ‘এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে।’

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...