বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০৩
৩৭৩
কলম্বিয়া সীমান্তবর্তী ইকুয়েডরের উত্তরাঞ্চলে মঙ্গলবার ঘাতকদের হামলায় নয়জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ হামলার ঘটনায় সংঘবদ্ধ অপরাধী চক্রকে দায়ী করেছে। খবর এএফপি’র।
পাবলিক প্রসিকিউটর জানান, কয়েক ডজন হামলাকারী এসমেরালদাস প্রদেশের একটি ছোট বন্দরে নৌকা ও গাড়িতে করে এসে গুলি চালায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা ইকুয়াভিসা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ভারী অস্ত্রধারী ৩০ জন লোক সেখানে এ হামলা চালায় এবং এটি ছিল অপরাধী চক্রের মধ্যে আঞ্চলিক নিয়ন্ত্রণ সম্পর্কিত লড়াই।
জাপাতা বলেন, সকালে এ হামলার সময় বন্দরে দেড় থেকে দুই হাজার মানুষ ছিল। জেলেরা কারিগরী কাজের স্বার্থে বন্দরটিতে অবস্থান করে থাকে।
তিনি আরো বলেন, ‘সেখানের জেলেরা একটি অপরাধী সংগঠনের ‘নিরাপত্তাকে অগ্রাধিকার’ দেওয়ার কারণে এ হামলা চালানো হয়।
টুইটার বার্তায় পাবলিক প্রসিকিউটর বলেছেন, হামলার পর বন্দর থেকে সাতজনের এবং পার্শ্ববর্তী একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে আরো দ’ুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মারাত্বক অপরাধমূলক কর্মকা- ও ব্যাপক সহিংসতার কারণে গত ৩ মার্চ থেকে দারিদ্রপীড়িত এসমেরালদাস প্রদেশ জরুরি অবস্থার আওতায় রয়েছে।
প্রদেশটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ কেন্দ্রে পরিণত হয়েছে।
এমন পরিস্থিতিতে পর্যটকদের কাছে জনপ্রিয় এসমেরালদাসকে কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ সংঘঠিত অপরাধের স্থানগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত