অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

টুইটারের ‘ডব্লিউ’ সরিয়ে কী ইঙ্গিত দিলেন ইলন মাস্ক?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:১৮

remove_red_eye

৪৫৬

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। এরপর থেকেই টালমাটাল অবস্থা লেগেই রয়েছে ওই মাইক্রো ব্লগিং সাইটে।

কয়েকদিন আগেই টুইটারের লোগো ব্লু বার্ড সরিয়ে দিয়ে ডগি আইকন লোগো দেওয়া হয়। ইলন মাস্কের এমন কাণ্ডে হতবাক সবাই। যদিও পরদিনই আবার ফিরে আসে পুরোনো ব্লু বার্ড লোগোটি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অবস্থিত টুইটারের সদর দপ্তর। বিল্ডিংয়ের গায়ে বড় করে লেখা টুইটার লেখা বোর্ড। যা দেখেই অভ্যস্ত সবাই।

সম্প্রতি সেই বোর্ডের অর্থ বদলে দিয়েছেন এলন মাস্ক। টুইটার থেকে ডাব্লিউ শব্দে সাদা রঙের পেইন্ট বসিয়েছেন তিনি। এ নিয়ে টুইটও করছেন ইলন মাস্ক। টুইটার বোর্ডে এমন বদল কেন করার কারণ জানিয়েছেন টুইটার সিইও। তিনি বলেন, সান ফ্রান্সিস্কোতে অবস্থিত সদর দপ্তরের যিনি ল্যান্ডলর্ড তার দাবি, ‘আমরা আইনত টুইটার সাইন থেকে কখনো ‘ডাব্লিউ’ শব্দটি সরাতে পারব না, তাই আমরা ওই শব্দটির ব্যাকগ্রাউন্ডে রং করে দিয়েছি, ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল!’

এই বদলের ফলে টুইটার লোগো বর্তমানে হয়ে উঠেছে টিটার (Titter)। বহু ইউজার জানিয়েছেন, এই রং করার কাজ অনেকদিন ধরেই চলছিল। ব্যবহারকারীরা বলছেন, সদর দপ্তরে আটকানো বোর্ডে টুইটারের ডাব্লিউ শব্দটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে, কী কারণে তা এবার বোঝা গেল।

টুইটার হাতে পাওয়ার পর থেকে ইলন মাস্ক মনের মতো করে সাজিয়ে নিচ্ছেন টুইটার। টুইটার ফিডে এনেছেন পরিবর্তন। সেই সঙ্গে ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন সহ নানান পরিবর্তন এনেছেন সাইটটিতে। তবে নাম পরিবর্তনের মূল কারণ সম্পর্কে এখনো কিছুই বলেননি ইলন মাস্ক।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...