অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৩২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে 'সিয়াম শীর্ষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ভোলা সদর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সৈয়দ মো: বেলায়েত হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, ইসলামি আদর্শ ব্যতীত দেশে শান্তি আসতে পারে না। শাসন ব্যবস্থায় ইসলামি আদর্শ না থাকায় আজ একজন ছাত্রনেতা হাজার কোটি টাকা লুট করে। সর্বত্র লুটপাট চলছে। বিএনপি দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। আর এই সরকারও সেই পথে হাটছে। দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, মানবতার মুক্তির জন্য ইসলামি আদর্শ বাস্তবায়ন করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, ত্রিশলক্ষ শহিদের রক্তের বিনিময়ে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজও তা বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ ভিরু আলেম ওলামাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এজন্য সকলকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা বশির উদ্দিন,  মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, মাওলানা মুহাম্মদ শফিউদ্দিন এবং জমিয়াতুল মোদারেছিন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিররুল হক নাঈম।
এসময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা বর্ণনা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...