বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ রাত ০৮:০৯
৩৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামীকে সালিসে বেঁধে রাখার অপমান সইতে না পেরে মো. নিজাম উদ্দিন (৪২) নামে এক অটোরিকশাচালক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ভোলা সদর থানার ওসি মো. শাহীন ফকির। নিহত নিজাম সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মশু মোল্লার ছেলে।
নিজামের ভাই, ভাতিজা ও মা জানান, নিজাম ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। বিষয়টি নিয়ে তার স্ত্রী জান্নাত বেগম স্থানীয় (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটনের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে স্থানীয় গ্রাম পুলিশ মো. ইউছুফকে দিয়ে কালাম মেম্বারের পোল সংলগ্ন চেয়ারম্যানের অফিসে ডেকে নেয়। পরে চেয়ারম্যান মিজানের স্ত্রী-সন্তান ও শতশত মানুষের উপস্থিতিতে গ্রাম পুলিশকে হুকুম করে নিজামকে বেঁধে রাখতে। কিন্তু গ্রাম পুলিশ তাকে বেঁধে রাখতে অপারগতা প্রকাশ করলে স্থানীয় ইয়াছিন আরাফাত নামে এক যুবক তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করে নিজাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ সালিসি বৈঠকে নিজামকে বেঁধে রাখায় অপমান অপদস্ত হয়ে বাড়িতে গিয়ে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। তাঁরা এ ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
এদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন জানান, নিজাম ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া চলছিল। সে মাদকসেবন করত। ঠিকমতো সংসারে টাকা পয়সা দিত না। বিষয়টি তাঁর স্ত্রী অভিযোগ করলে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে নিজাম চেয়ারম্যানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। এই অপরাধে চেয়ারম্যান তাকে গাছের সাথে বেধে রাখার হুকুম দেয়। ইয়াছিন আরাফাত নামে এক যুবক তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। চেয়ারম্যান আরও জানান, এই ঘটনার পর নিজাম বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংবাদ শুনে তিনি হাসপাতালে দেখতে গিয়েছেন বলে জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, নিজামের আত্মহত্যার ঘটনায় তাঁর ভাই নিরব একটি অপমৃত্যু মামলা করেছে। তবে নিজাম সালিসি বৈঠকে অপমান অপদস্ত হয়ে আত্মহত্যা করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত