অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে গভীর রাতে নারীর উপর হামলার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৪১৭

চরফ্যাশন প্রতিনিধি: জমি দখলে নিতে গভীর রাতে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ওই নারীকে মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। চিকিৎসাধীন ভুক্তভোগী ফিরোজা বেগম (৫০) জানান, তার রেকর্ডকৃত প্রায় ৩০বছরের ভোগদখলীয় ৪৮শতাংশ জমি রয়েছে। ওই জমিতে গত ৭ এপ্রিল ঘর উত্তলন করতে গেলে সৎ ভাই নুর নবী ও ইউনুসের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উত্তলন কাজে বাঁধা দিয়ে রাজমিস্ত্রীদের মারধর করে। পরবর্তীতে গত শনিবার দিবাগত রাতে নুর নবী ও ইউনুসসহ একাধিক বহিরাগত লাঠিয়াল বাহিনী এসে সন্ত্রাসী কায়দায় ফিরোজা বেগমের বাড়িতে এসে হামলা চালায়। ভুক্তভোগী এ নারীর স্বামী শফিউল্লাহ মিয়া জানান, হামলার সময় সন্ত্রাসীরা ঘরে গচ্ছিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এলাকাবাসী ও পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা চলে যায়।  এ প্রসঙ্গে চরফ্যাশন থানার এসআই মো. শাহীন জানান, ৯৯৯ এ কল  পেয়ে থানাপুলিশ গভীর রাতে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ  পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...