বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:১২
৭৪১
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে আমরা গ্রামের বাড়ি যাই। আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। ফলে ঈদযাত্রায় নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তাতে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। দুর্ঘটনায় বয়ে আনে কান্না। তাই এবারের ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করেবেন যেভাবে-
১. ঈদের সময় বিভিন্ন চক্র, ছিনতাইকারী, মলম পার্টি ও গামছা পার্টি থেকে সাবধান থাকতে হবে।
২. জীবনের ঝুঁকি নিয়ে বাস বা ট্রেনের ছাদে যাতায়াত করবেন না।
৩. ফিটনেসহীন গাড়িতে ওঠা থেকে বিরত থাকবেন।
৪. অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে দেবেন না।
৫. যাত্রাপথে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
৬. জাল টিকিট বিক্রিকারী চক্রের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।
৭. যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানাহার থেকে বিরত থাকতে হবে।
৮. ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া চাইলে প্রশাসনের সাহায্য নিন।
৯. টিকিট কালোবাজারিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
১০. রেষারেষি কিংবা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে দেখলে জরুরি সেবায় ফোন করুন।
১১. নদীপথে ফিটনেসবিহীন লঞ্চ দেখলে যাত্রা থেকে বিরত থাকতে হবে।
১২. সময় বাঁচাতে লাফ দিয়ে পরিবহনে ওঠা যাবে না।
১৩. অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চে যাত্রা করা থেকে বিরত থাকুন।
১৪. ঝুঁকি নিয়ে যে কোনো যানবাহনে চড়া থেকে বিরত থাকতে হবে।
ঈদযাত্রা আমাদের জন্য নিরাপদ হোক। আনন্দময় হয়ে উঠুক। ঈদযাত্রায় সব ধরনের প্রতিবন্ধকতা সচেতনতার সঙ্গে মোকাবিল করার মানসিকতা তৈরি করতে হবে। শুভ হোক আনন্দ যাত্রা। ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত