লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫
৩৭৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে ভবনটি ভেঙে ফেলা হয় বলেও স্থানীয়সূত্র দাবী করেন। ভবনটি ভাঙ্গার জন্য দেয়া হয়নি কোন টেন্ডার। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ভবন অপসারণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করলে সে অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। কেহ প্রভাব খাটালে প্রতিষ্ঠান প্রধান থানায় জিডি করবে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাবেন। পুরো বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত।
লালমোহনে গত কয়েক বছরে এরকম শতাধিক ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। কোনোটি নাম মাত্র টেন্ডার দিয়ে আবার কোনোটি টেন্ডার ছাড়াই সাবার করে ফেলা হয়েছে। ভবনগুলো আরো কয়েক বছর ব্যবহার করার উপযোগি থাকলেও উপজেলা এলজিইডির প্রকৌশলীদের সহায়তায় ঝুঁকিপূর্ণ দেখিয়ে ভাঙ্গার প্রক্রিয়া করা হয়। একইভাবে লর্ডহার্ডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভবনটিও ভাঙ্গা শুরু করে।
এবিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানেন। তিনি বলেছেন কাগজপত্র তিনি ঠিক করবেন, করেছেন কিনা আমার জানা নেই। তাছাড়া ভবনটি অপসারণের বিষয়ে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেননি বলেও জানান। ভবনটি স্থানীয় ছাত্রলীগের সভাপতি শামীমের নেতৃত্বে ভাঙ্গা হচ্ছে বলে তিনি জানান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াকে ফোন করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ভবন ভাঙ্গার ব্যাপারে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীমের কাছে জানতে চাইলে- পরে কথা বলবেন বলে তিনি লাইন কেটে দেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত