বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪১
৪৬০
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলেন আপন ছোট ভাই । ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার কাচিয়া ইউনিয়েনের ৪ নং ওয়ার্ডে । নিহত ভাইয়ের নাম সালেম মুন্সি (৫৮) ।সে ইউনিয়নের মৃত আমির হেসেনের ছোট ছেলে । এ ঘটনায় পুলিশ খুনি বড় ভাই নসু মুন্সি (৬০) কে আটক করেছেন ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নিহত সালেম মুন্সির ছাগলে বড় ভাই নসু মুন্সির সীম গাছ খেয়ে ফেলে । এতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে বড় ভাই নসু মুন্সি ছোট ভাই সালেম মুন্সির উপর চড়াও হয়ে বুকের উপর উঠে বুকে লাথি ঘুশি মারে এতেও ছোট ভাইয়ের মৃত্যু না হলে এক পর্যায়ে শ্বাস রোধ করে ছোট ভাইকে খুন করে । স্থানীয়রা থানায় খবর দিলে ওসি মনির হোসেন মিয়া, ওসি তদন্ত রেজাউল করিম রাজিব , এস আই মনির হেসেন, এস আই মহউদ্দিন জুয়েল, এস আই সলিমুর এ এস আই ইলিয়াস সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে অভিযান চালিয়ে খুনি নসু মুন্সিকে আটক করে । নিহত সালেম মুন্সির স্ত্রী জয়তুন বিবি জানান, এর আগেও বড় ভাই নসু মুন্সি তার স্বামীর উপর কয়েকবার হামলা চালায় । তিনি দাবী করেন তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে । বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া যুগান্তরকে জানান, এঘটনায় থানায় নিহতের স্ত্রী জয়তুন বিবি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন যার নং ০৬ । বড় ভাই নসু মুন্সিকে আটক করা হয়েছে ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত