অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সৌদি বন্দরে এক দশকের মধ্যে প্রথম ভিড়েছে রাশিয়ার ফ্রিগেট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৫

remove_red_eye

৩৮১

রাশিয়ার দুটি জাহাজ বৃহস্পতিবার জেদ্দা ত্যাগ করেছে। বিগত এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সৌদি আরবের একটি বন্দরে জাহাজ ভেড়ানোর জন্য রাশিয়ান নৌবাহিনীর বিরল আহবানে সৌদির সাড়া দেওয়ার পর সেগুলো জেদ্দা বন্দর ছেড়ে যায়। রাশিয়ার কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রিয়াদে রাশিয়ান দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে বলেন, ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ ও ট্যাঙ্কার কামা বুধবার জেদ্দায় পৌঁছায় এবং ২৪ ঘণ্টার কম সময়ের এক ‘জাঁকজমকপূর্ণ’ সফরের পর তারা সেখানে থেকে চলে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলেছে, প্রায় ১০ বছরের মধ্যে রাশিয়ার যুদ্ধজাহাজের সৌদি বন্দরে ভেড়ার এটি ছিল প্রথম আমন্ত্রণ।
মন্ত্রণালয় জানায়, এ দুটি জাহাজ লোহিত সাগর বন্দর থেকে খাদ্য সামগ্রী ও খাবার পানি নেয়। তারা আরো জানায়, সেখানে ক্রুদের জন্য একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানেরও’ আয়োজন করা হয়েছিল।
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত অ্যাডমিরাল গোর্শকভ এবং কামা রাশিয়ার নর্দার্ন ফ্লিট জাহাজের একটি গ্রুপের অংশ ছিল যা জানুয়ারিতে ছেড়ে যায় এবং ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশগ্রহণ করে। এসবের মধ্যে একটি মহড়া ছিল চীন ও দক্ষিণ আফ্রিকার সাথে।
সৌদি আরব রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে সমঝোতামূলক অবস্থান নিয়েছে।
এদিকে রাশিয়া বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় সৌদি আরব এবং তেল রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সংস্থা ওপেকের অন্যান্য সদস্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এ মাসের গোড়ার দিকে ওপেক ও তার মিত্র দেশগুলো প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন হ্রাসের এক আকস্মিক পদক্ষেপ গ্রহণ করে। এমন পদক্ষেপে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এর কঠোর সমালোচনা করে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...