বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫৩
৫০৩
আসন্ন ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল থেকে বিক্রয় হবে। আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকেট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত ) শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল বিক্রয় হবে ১৭ এপ্রিলের, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকেট।
ঈদের ফেরত যাত্রার টিকেট বিক্রয় করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিলের বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকেট।
ঈদ উপলক্ষে আ:ন্তনগর মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮- ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তনগর বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন সমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
টিকেট ক্রয়ের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, জধরষ ঝযবনধ অ্যাপ বা যে কোন মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে ঘওউ/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত