অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

এসএজিপি অ্যাওয়ার্ড পেলেন লালমোহনের সবুজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৩৪৬

লালমোহন প্রতিনিধি: সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাউথ এশিয়া গোল্ডেন পীস অ্যাওয়ার্ড পেলেন ভোলার লালমোহনের সন্তান মো. আবুল খায়ের সবুজ। মঙ্গলবার সন্ধ্যায় সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল ও অগ্রগামী মিডিয়া ভিশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি এস.এম. মজিবুর রহমান।
সমাজ উন্নয়ন, মানবিক কর্মকাÐসহ ৮টি ক্যাটাগরিতে মোট ৪০ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। যার মধ্যে সামাজিক ও মানবিক কাজের জন্য আবুল খায়ের সবুজ এ অ্যাওয়ার্ডে ভূষিত হন।
জানা যায়, ভোলার লালমোহনে তানহা হেলথ্ ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলাব্যাপী ও বিভিন্ন অঞ্চলে অসহায়-সুবিধা বঞ্চিত মানুষ পথশিশুসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাÐ পরিচালনা করছেন আবুল খায়ের সবুজ। যা এলাকার বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসীত।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...