বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৫
৩৫১
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইভিএম বাদ দিলেও বর্তমান সরকারের অধীনে ব্যালট পেপারের পাতানো নির্বাচনে বিএনপি যাবে না। দেশের মানুষ এখন আর এই সরকারকে বিশ্বাস করে না। দেশে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর আমিন শিল্পাঞ্চল এলাকায় মহানগর মহিলা দলের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এই সরকারের অধীনে অতীতে সব নির্বাচন হয়েছে একপেশে। বিগত জাতীয় নির্বাচনেও তারা ভোট ডাকাতি করেছে। দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে সব অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা ১৪ বছর অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশের মানুষ এখন কথা বলতে পারে না। কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সরকার জনগণের মুখ বন্ধ করে রেখেছে, যেন কেউ সরকারের সমালোচনা করতে না পারে।
মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদিকা রাবেয়া বেগম রাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. এরশাদ হোসেন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নগর মহিলা দলের সহ-দপ্তর সম্পাদক সায়রা বেগম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন, পাঁচলাইশ থানা মহিলা দলনেত্রী সেলিনা বেগম শেলি, পাঁচলাইশ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নূর বেগম, বায়েজিদ থানা মহিলা দলনেত্রী বিবি হাওয়া, রহিমা বেগম, রাহালা বেগম ও আমেনা বেগম প্রমুখ।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত