অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বর্ণিল সাজে সাজছে চরফ্যাসন সরকারি কলেজ ক্যাম্পাস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২০ রাত ০১:৫১

remove_red_eye

১৫৬৯

চরফ্যাসন প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাসনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে কলেজ ক্যা¤পাসকে রঙিন বাতি দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে নানা রঙের বাতি দিয়ে। রঙিন বাতি দিয়ে রাঙানো হচ্ছে পুরো ক্যা¤পাস। শুধু রঙিন বাতিই নয় উৎসবকে কেন্দ্র করে কলেজের সব কিছুতেই লেগেছে নতুনত্বের ছোয়া। কলেজের ফটক থেকে শুরু করে সকল স্থাপনাকে রঙিন করা হচ্ছে। কলেজ মাঠে তৈরী হচ্ছে প্যান্ডেল। সাজসজ্জায় চলছে একেবারে শেষ দিকের প্রস্তুতি।

এসো মিলি প্রাণের মেলায়- এই শ্লোগান নিয়ে আগামী ১ ফেব্রæয়ারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে এখন। উৎসব উদযান পরিষদসূত্র জানায়, ঘটা করেই তারা উপজেলার সর্বোচ্চ এই বিদ্যাপীঠের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীরা মিলিত হবে উৎসবে। সুবর্ণ জয়ন্তীর বর্ণিল উৎসবে কলেজের ৫০টি
ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন। এজন্য সকল প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করা হয়েছে। স্মৃতিচারণ আলোচনা আড্ডা কথায় গানে দিনভর অনুষ্ঠিতব্য উৎসবটি কয়েকটি পর্বে পরিচালিত হবে। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ¯পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কন্ঠের ঝিলিক ও স্থানীয় শিল্পীরা। এছাড়া এ সময়ের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার নায়ক সাকিব খান সহ জনপ্রিয় কয়েকজন তারকা উৎসবে অংশগ্রহণ করবেন।উৎসব উদযান পরিষদের আহবায়ক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল এবং সদস্যসচিব মনির আহমেদ শুভ্র বলেন, এই কলেজের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে সুবর্ণ জয়ন্তী উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রাচীন এই বিদ্যাপীঠের পঞ্চাশ বছর পূর্তি উৎসবটি এখন পর্যন্ত কলেজের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবেই বিবেচিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ সার্বিকভাবে যুক্ত রয়েছে। কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী উৎসবে মিলিত হবেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...