বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৫৬
৯৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় সুদ ব্যবসায়ী স্থানীয়দের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ করায় মোঃ আয়ুব (২৭) নামে এক মটরসাইকেল চালক যুবককে পরিকল্পিতভাবে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় পুরো এলাকায় উত্তেজন সৃষ্টি হয়েছে। এ ঘটনা এলাকাবাসী প্রতি নিয়ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে যাচ্ছে। এছাড়াও ঘটনার মূল নায়ক এমরান ও তার পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তরমূলক শাস্তির দাবি জানিছেন এলাকাবাসী। ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কোড়ালমারা গ্রামের ঘটনা। শনিবার বিকেলে তজুমদ্দিনের নতুন বাজার এলাকায় কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
স্থানীয় জমিস উদ্দিন ও মিরাজসহ একাধীক ব্যক্তি জানান, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ শাহাবুদ্দিন ও তার ছেলে এমরানসহ তাদের পুরো পরিবার কালমা ইউনিয়সহ ও পাশ^বর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও স্থানীয়দের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া সুদের উপর টাকা লাগিয়ে আসছিল। তাদের সুদের টাকা দিতে কেউ যদি দেরি করে তাহলে শাহাবুদ্দিন তার ছেলে এমরান ও তাদের ক্যাডার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে জোর করে তুলে তাদের তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি গোপন টর্চার সেলে নিয়ে অত্যার ও নির্যাতন করতো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কোড়ালমারা গ্রামের আব্দুল জলিল’র ছেলে ভাড়ায় মটরসাইকেল চালক আয়ুব তার চাচাতো ভাই নতুন বাজার ব্যবসায়ী কামালকে এমরানদের নির্যাতনের প্রতিবাদ স্থানীয় তারেক নামে ছাত্রকে দিয়ে আয়ুবের মটরসাইকেল ভাড়া নেয়। এবং ওই মটরসাইকেলে ১৫ গ্রাম গাঁজা রেখে পুলিশকে খবর দেয় তারা। এবং পরিকল্পিতভাবে তাকে ফাসিয়ে পুলিশের কাছে তুলে দেয় এমরান ও তার পিতা শাহাবুদ্দিন।
ছাত্র তারেক জানান, আমাকে ওই দিন আয়ুবের মটরসাইকেলটি এমরানের কাছে নিয়ে আসতে বলে। আমি এমরানের কথামত আয়ুবের মটরসাইকেল নিয়ে এমরানের কাছে আসি। তখন এমরান ওই মটরসাইকেলের সামনে যেখানে মটরসাইকেল মোছার জন্য ন্যাকরা কাপড় রাখা হয় সেখানে গাঁজার পোটলা রাখে। তারপর আমাকে বলে আয়ুবকে মটরসাইকেলটি দিয়ে আসতে। আমি দিয়ে আসি। পরে পুলিশ গাঁজাসহ আয়ুবকে আটক করে। অভিযুক্ত এমরান ও তার পিতা সাহাবুদ্দিন জানান, তারা সুদে ব্যবসা করেন। কিন্তু আয়ুবকে তারা কোন গাঁজা দিয়ে ফাঁসাননি।
তজুমদ্দিন থানার ওসি মোঃ ফারুক আহমেদ জানান, আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। যদি কোন ব্যক্তিকে ফাঁসানো হয়। তবে দ্রæত এ ঘটনার রহস্য বের হবে এবং জরিতদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত