ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ রাত ০২:৪৭
৪৯০
ইসতিয়াক আহমেদ : ভোলায় সদর উপজেলার ওয়েষ্টার্ণ পাড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিভানোর কাজে সহযোগীতার সময় সময় ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু বরন করেন। এদিকে ছড়িয়ে পড়া আগুনে তুলার কারখানার আশ-পাশের আরো ৭-৮টি ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের জামিরালতা ও পৌর ৬নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় সুলতান রাঢ়ী বাড়ীর দক্ষিণ পাশের মোঃ হোসেন মিয়ার তুলার কারখানায় শর্ট সার্কিটের মাধ্যমে ভায়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে যে যার মত এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে চলে এসে আগুন নেভানোর কাছে নিয়োজিত হয়। এদিকে কারখানায় গ্যাস সংযোগ থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টার পর ফায়ার সার্ভিস এবং এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে কি পরিমানে ক্ষয়-ক্ষতি হয়েছে তার নিরুপণ করা সম্ভব হয়নি।
অপরদিকে আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকার সময় রাঢ়ী বাড়ী মৃত আঃ বারেক এর ছেলে মোঃ ইব্রাহীম (৫০) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষনিকভাবে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, পৌর ৬নং ওয়ার্ড কমিশনার মোঃ ওমর ফারুকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটও আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তকে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার বলেন, কতটুকু ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হবে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত