অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ সাময়িক বরখাস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২০ রাত ০৩:১৮

remove_red_eye

৮০৯

লালমোহন প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছর চেয়ারে থাকার পর অবশেষে চেয়ারচ্যুত হলেন ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ। স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মিত পরিষদের সভা না করা ও কর্তৃপক্ষকে না জানিয়ে ভারত গমনের দায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। চেয়ারম্যান আবু ইউসুফের বরখাস্তের আদেশ আসলে স্থানীয় জনগন সোমবার রাতে গজারিয়া বাজারে আনন্দ মিছিল করে।
জানা যায়, চেয়ারম্যান আবু ইউসুফের সীমানা সংক্রান্ত মামলায় দীর্ঘ ১৮ বছর ইউপি নির্বাচন বন্ধ রয়েছে পশ্চিম চর উমেদ ইউনিয়নে। কয়েকবার নির্বাচনের আদেশ আসলেও চেয়ারম্যানের আপিলের কারণে বারবার পিছিয়ে যায় নির্বাচন। এ নিয়ে ইউনিয়নবাসী চেয়ারম্যান আবু ইউসুফের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে। নির্বাচনের দাবীতে এলাকাবাসী তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।
বিষয়টি নিয়ে চেয়ারম্যান আবু ইউসুফের সাথে কথা বললে তিনি বলেন, বরখাস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি করাও হয় সে ধরনের কাগজপত্র এখনো পাইনি।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, চেয়ারম্যান আবু ইউসুফকে বরখাস্তের আদেশ পেয়েছি। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাকে দেয়া হবে তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...