অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মিয়ামি ওপেন: রিবাকিনাকে হারিয়ে ক্যারিয়ারের ৩০তম ডব্লিউটিএ শিরোপা জিতেছেন অভিজ্ঞ কেভিতোভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০৫

remove_red_eye

৩৬৭

সব ধরনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শনিবার এলিনা রিবাকিনাকে পরাজিত করে মিয়ামি ওপেনের শিরোপা জয় করেছে পেট্রা কেভিতোভা। ক্যারিয়ারে এটি তার ৩০তম ডব্লিউটিএ শিরোপা। 
চেক প্রজাতন্ত্রেন কেভিতোভা ৩৩ বছর ভয়সে মিয়ামি ফাইনালে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। হার্ড রক স্টেডিয়ামে কাল তিনি ৭-৬ (১৬/১৪), ৬-২ গেমের সরাসির সেটে রিবাকিনাকে পরাজিত করে শিরোপা জয় করেন। এই জয়ে দুইবারের উইম্বলডন বিজয়ী কেভিতোভা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে উঠে এসেছেন। 
এদিকে ইন্ডিয়ান ওয়েলস বিজয়ী রিবাকিনা ক্যারিয়ার সেরা টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ফাইনালে খেলতে নেমেছিলেন। তার সামনে সুযোগ ছিল পরপর দুটি ঐতিহ্যবাহী ডব্লিউটিএ ১০০০ ইভেন্টের শিরোপা জয়ের। 
কিন্তু কালকের ম্যাচে কেভিতোভা মূলত শক্তিশালী সার্ভিস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। প্রথম সেটে ২২ মিনিট ২৮ সেকেন্ডের নাটকীয় টাই ব্রেকারের পর জয়ী হন কেভিতোভা। অথচ এর আগে তিনি পাঁচটি সেট পয়েন্ট রক্ষা করেছেন। দ্বিতীয় সেটে বাঁ-হাতি কেভিতোভা শুরুতেই ২-০ গেমের লিড নেন। এরপর আর কখনই পিছনে ফিরে তাকাতে হয়নি। 
ক্যারিয়ারে ৪১টি ফাইনালের মধ্যে ৩০টিতেই জয়ী হয়েছেন কেভিতোভা। কালকের ফাইনালে ৬৭টি সার্ভিসের মধ্যে ৫২টিতে অর্থ্যাৎ ৭৮ শতাংশ জয়ী হয়েছে কেভিতোভা। ২৯টি উইনিং শট খেলেছেন। যদিও রিবাকিনা ১২টি এস মেরেছেন। ২০১৬ সালের উইম্বলডনে সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একটি সিঙ্গেল টুর্ণামেন্টে টানা ছয় ম্যাচে ১০ অথবা অধিক এস মারার কৃতিত্ব দেখালেন রিবাকিনা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...