অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

যে ৩ জিনিসের অতিরিক্ত ব্যবহারে ফাটল দেখা দেয় হৃদয়ে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ০১:০১

remove_red_eye

৫১১

কেউ যদি আপনার সঙ্গে প্রতারণা করেন তাহলে হৃদয় ভাঙা স্বাভাবিক। যা রূপক অর্থে ব্যবহৃত হয়। তবে জানলে অবাক হবেন, এমন কিছু খাবার আছে যা সত্যিই আপনার হার্টকে দুই টুকরো করে ফেলতে পারে। এই মারাত্মক অবস্থা থেকে রোগীকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে।

আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালের কেস স্টাডিতে দেখা গেছে, হার্ট অ্যাটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কশন) হার্ট ফেটে যাওয়ার (মায়োকার্ডিয়াল ফেটে যাওয়া) মূল কারণ। যার মৃত্যুর হার অনেক বেশি ও অস্ত্রোপচারের পরও রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।

ক্লিভল্যান্ড ক্লিনিক বলছে, হার্ট ফেটে যাওয়ার অন্যতম কারণ হলো হার্ট অ্যাটাক। এক্ষেত্রে হার্টের প্রাচীর, পেশী বা ভালভ ছিঁড়ে যায়।

এটি হার্ট অ্যাটাকের সময় বা এরপরে ১ মাসের মধ্যে ঘটতে পারে। বেশিরভাগ সময় এই মারাত্মক অবস্থা হার্ট অ্যাটাকের প্রথম ৫-১০ দিনের মধ্যে দেখা যায়।

হার্ট ফেটে যাওয়ার লক্ষণগুলো কী কী?

১. বুকে ব্যথা
২. কার্ডিয়াক অ্যারেস্ট
৩. হার্ট ফেইলিওর
৪. তীব্র শ্বাসকষ্ট
৫. কার্ডিওজেনিক শক ইত্যাদি।

হার্টে ফাটল দেখা দিতে পারে যে কারণে-

১. শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। নোংরা চর্বিযুক্ত খাবার খেলে কোলেস্টেরল বেড়ে যায়।

এর ফলে হার্ট অ্যাটাক হতে পারে, যা পরবর্তী সময়ে হার্ট ফেটে যাওয়ার কারণ হতে পারে। সেজন্য- লাল মাংস, মাখন, আইসক্রিমের মতো স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত।

২. কোলেস্টেরলের মতো উচ্চ রক্তচাপও হার্ট অ্যাটাকের কারণ। যার জন্য বেশি লবণ’যুক্ত খাবারকেই দায়ী মনে করা হয়। তাই ভাজা খাবার, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার ইত্যাদি খাবেন না।

৩. ধূমপান স্নায়ু দুর্বল করে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এছাড়া শারীরিক ফুসফুসের ক্যানসার সহ বিভিন্ন ক্যানসার এমনকি নানা ধরনের রোগ ব্যাধির অন্যতম কারণ হতে পারে ধূমপানের অভ্যাস।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...