অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে : কামরুল ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৯

remove_red_eye

৩৫৪

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তাই নিজেেেদর স্বার্থেই বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে।
তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে। কোন বিদেশী শক্তি নয়, জনগণের ভোটই ক্ষমতায় যাওয়ার একমাত্র উৎস। জনগণের ভোটই একমাত্র ক্ষমতায় বসাতে পারে।’
আজ কেরাণীগঞ্জের রেড রোজ পার্টি সেন্টারে কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি মনে করে তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, তাই তারা সংবিধান, নির্বাচন কমিশন এসবের তোয়াক্কা করে না। নির্বাচন কমিশন তাদের বারবার সংলাপের আহবান জানালেও তারা সংলাপে অংশ নিতে চায় না।
তিনি বলেন, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোন সুযোগ না থাকায়, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন সমঝোতা আওয়ামী লীগ করবে না। তবে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে মানুষ কষ্টে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, বৈশ্বিকভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দেশের উন্নয়ন কেবল শেখ হাসিনার মাধ্যমে হতে পারে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নতির শিখরে উপনীত।
স্বাধীনতা দিবসের আলোচনা শেষে প্রায় সহ¯্রাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কামরুল ইসলাম।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি শফিউল আজম খান বাড়কু এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুত্র বাসস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...