অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নাজিবের দুর্নীর সাজা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩২

remove_red_eye

৩৮১

মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত শুক্রবার দেশটির সাবেক নেতা নাজিব রাজাকের দুর্নীতির দায়ে প্রাপ্ত তার ১২ বছরের সাজা বাতিল করার আবেদন প্রত্যাখ্যান করেছে। খবর এএফপি’র।
সাবেক এই প্রধানমন্ত্রী ফেডারেল আদালতকে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি তসরুপে জড়িত থাকার দায়ে দেওয়া সাজার বিরুদ্ধে তার চূড়ান্ত আপিল নাকচ করার আগের একটি প্যানেলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অবেদন জানিয়েছিলেন।
৬৯ বছর বয়সী নাজিব দাবি করে বলেন, তিনি এক্ষেত্রে নায্য শুনানি পাননি। তিনি অভিযোগ করেন যে এ শুনানির ক্ষেত্রে একজন বিচারকের স্বার্থের দ্বন্দ্ব ছিল এবং তার নতুন লিগ্যাল টিমকে এ মামলার নথি পড়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।
কিন্তু ফেডারেল আদালত শুক্রবার ওই চ্যালেঞ্জ আবেদন খারিজ করে দিয়েছে।
বিচারক ভার্নন ওং লম কিয়াট বলেন, ‘এ মামলার ক্ষেত্রে কোন পক্ষপাত এবং ন্যায়বিচারের কোন ব্যর্থতা নেই।’
আগস্ট থেকে কারাগারে থাকা নাজিব এ সিদ্ধান্ত শোনার পর বিমর্ষ হয়ে পড়েন।
এরআগে তিনি কারারক্ষীদের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে আদালতে হাজির হন এবং এ সময় অনেক সমর্থক তাকে স্বাগত জানান।
দুর্নীতির দায়ে গত বছর দোষী সাব্যস্ত হওয়া তার স্ত্রী রোসমাহ মানসর এ মামলার শুনানিতে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...