বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩১
৩৯১
জেলার কোম্পানীগঞ্জে গতরাত সাড়ে ৩টায় অগ্নিকান্ডে দশটি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত রাত সাড়ে ৩টার দিকে ওই উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা।
আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেন চরএলাহী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.মিজানুর রহমান মিজান। তিনি বলেন, চরএলাহী বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে হৃদয়ের ব্যাটারি চালিত রিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, মোটরসাইকেল গ্যারেজ, ব্যাটারি চালিত অটোেরিকশা গ্যারেজ, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.জামিল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দশটি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
সুত্র বাসস
আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি
ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার
ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু
সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র্যালী ও আলোচনা সভা
ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত