অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৮ই মে ২০২৬ | ২৫শে বৈশাখ ১৪৩৩

ধর্মীয় অপব্যাখা ও রাজনৈতিক কারণে শিক্ষাক্রমের বিরোধিতা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

২৬০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনৈতিক কারণ আর ধর্মের অপব্যবহারের মাধ্যমে মগজ ধোলাই অব্যাহত রাখতেই নতুন শিক্ষাক্রম নিয়ে বিরোধীতা করা হচ্ছে।  
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ও দেশব্যাপী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান শিক্ষামন্ত্রী। 
জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের বিরোধিতার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের বছরে রাজনৈতিক বিরোধিতার কারণে বিরোধিতা করা হচ্ছে। আর আরেকটি পক্ষ রয়েছে, যারা ধর্মের অপব্যাখ্যা করে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধীতা করছে। 
শিক্ষামন্ত্রী বলেন, 'পদ্মাসেতু নিয়ে যেমন ষড়যন্ত্র হয়েছে, তেমনি নতুন শিক্ষাক্রম নিয়েও অনেক বাধা তৈরি হচ্ছে। আমাকে এবং যারা বইয়ের লেখক, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালসহ তাদের বেশ কয়েকজনকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে যা অনভিপ্রেত। 
তিনি আরো বলেন, আমাদের দেশকে এগিয়ে নেবার জন্য, নতুন প্রজন্মের ভবিষ্যত নির্মাণ করবার জন্য, আর যে স্বপ্ন নিয়ে এতো ত্যাগের বিনিময়ে দেশটি তৈরি হয়েছিলো, সেই স্বপ্নের জায়গাটিতে পৌঁছবার জন্য আমাদের যা কিছু এখন করণীয়, তা করতেই হবে।  
ডিজিটাল বাংলাদেশ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে-এ কথা  উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি তো নির্বাচনের বছর, রাজনৈতিক বিরোধিতা তো আছেই। সব দেশেই থাকে, আমাদের দেশেও আছে। আমাদের দেশের ধরনটা হয়ত ভিন্ন।  এখানে (বাংলাদেশে) বিরোধিতা করলে একটি পক্ষ আছে যারা আমাদের পক্ষটাকে নিশ্চিহ্নই করে দিতে চায়। গ্রেনেড মেরে, বোমা মেরে গুলি করে, নানান পদ্ধতিতে। নির্বাচন সামনে তারা খুব সক্রিয় হয়ে ওঠে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলাইমান খান, ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শংকর। 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। 
উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের প্রধান শিক্ষকরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আরও...