বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:৩০
৯৭৩
এইচ আর সুমন : ভোলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (২৭ জানুয়ারী) জেলা ছাত্রদলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ইসা মনতাজ ইজাজ, বরিশাল বিভাগ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহাফুজুর আলম মিঠু। এসময় জেলা ছাত্রদল সভাপতি মোঃ নুরে আলম, সাধারন সম্পাদক আলামিন হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম, দৌলতখান উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রিয়াদ মাহমুদ। এসময় অতিথিবৃন্দ ভোলা জেলা, উপজেলা, পৌর, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, এখনই সময় রাজপথে আন্দোলন-সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার। এ জন্য সকল নেতাকর্মীকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। ঘরে বসে আন্দোলনের কথা বললে হবে না, রাজপথে নেমে আন্দোলন করতে হবে। তাহলেই আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করা সম্ভব হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত