বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ বিকাল ০৩:১৮
৪০৮
সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী বাস একটি ব্রীজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে গেলে অন্তত ২০ হাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৯ জন। সৌদি আরবের আসির প্রদেশে সোমবার এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ কথা বলা হয়েছে।
রোজার প্রথম সপ্তাহে এবং ওমরাহ পালনের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটল।
রাষ্ট্র অনুমোদিত ‘আল এখবারিয়া’ চ্যানেলের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত পাওয়া প্রাথমিক খবরে জানা গেছে দুর্ঘনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহতের মোট সংখ্যা প্রায় ২৯ জন।
হতাহতরা বিভিন্ন দেশের বলে খবরে বলা হয়েছে। তবে তারা ঠিক কোন দেশের তা বলা হয় নি।
বেসরকারি ‘ওকাজ’ পত্রিকার খবরে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।
আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়।
হতাহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের মদিনা শহরের কাছে ২০১৯ সালের অক্টোবরে বাস ও অপর একটি ভারি যানের মুখোমুখি সংঘর্ষে ৩৫ বিদেশী নিহত ও আরো চারজন আহত হয়।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত