বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০৩
৩২০
বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো।
এখন তো ফেসবুক শুধু বার্তা আদান-প্রদান এবং ছবি শেয়ার করার মাধ্যম নয়, বরং অনলাইন শপিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটি। জামা-কাপড় থেকে শুরু করে ঘরের ফার্নিচার সবই কিনছেন ফেসবুকের নানান পেজ থেকে।
তবে জানেন কি? ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় ঝামেলা হয় নেটওয়ার্কে। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারেন ফোনের ইন্টারনেট গতি।
জেনে নিন কীভাবে ফেসবুকের মাধ্যমে ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করবেন-
>> ফেসবুকে লগইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।
>> এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে ক্লিক করুন।
>> এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ট্যাপ করুন।
>> এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর 'রান এ স্পিড টেস্ট' নামে একটি অপশন আসবে।
>> এই অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।
>> ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।
>> আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তাও স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।
>> এই ইন্টারনেট স্পিড কী কী কাজ ভালো করে যাবে যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি সেসবও লেখা থাকবে স্ক্রিনে।
সুত্র জাগো
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক