অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্টক মার্কেটের খবর পাবেন স্মার্টওয়াচে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০১

remove_red_eye

৪৭৫

ভারতীয় বাজারে ইলেকট্রনিক গ্যাজেট নির্মাতা ফায়ার বোল্ট একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। কোম্পানি নতুন স্মার্টওয়াচটির নাম দিয়েছে ফায়ার বোল্ট লিগ্যাসি। স্মার্টওয়াচটি চামড়া এবং স্টেইনলেস স্টিল দু’টি মডেলেই পাওয়া যাবে। এটি স্টেইনলেস স্টিল ডিজাইন সহ একটি স্টাইলিশ স্মার্টওয়াচ।

ফায়ার বোল্ট লিগ্যাসির সঙ্গে একটি টেক্সচার্ড স্ট্র্যাপ পাওয়া যায় এবং এটিতে একটি রোটেটিং ক্রাউনও রয়েছে। এতে একটি ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। সঙ্গে একটি গোল ডায়াল দেওয়া হয়েছে। ডিসপ্লেতে ৬০ হার্জের রিফ্রেশ রেট রয়েছে।

স্মার্টওয়াচটিটে পাবেন ১০০ টিরও বেশি স্পোর্টস মোড এবং কলিং ফিচার। হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটর, SpO2 ট্র্যাকিং এবং পিরিয়ড ট্র্যাকিংয়ের মতো ফিচারগুলো রয়েছে। এছাড়াও আপনি এই স্মার্টওয়াচ থেকে ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঘড়িটিতে রিয়েল টাইমে শেয়ার বাজারের আপডেটও পাওয়া যায়।

যারা স্টক মার্কেটে কাজ করেন বা মার্কেটের প্রতি যাদের একটু আগ্রহ আছে তাদের জন্য এই স্মার্টওয়াচটি খুবই উপযুক্ত। ফায়ার বোল্টের এই স্মার্টওয়াচে একটি স্টক মার্কেট ট্র্যাকার রয়েছে। আপনি যদি অ্যাপে আপনার কেনা স্টকগুলো অ্য়াড করেন বা আপনি যে স্টকগুলো নজরে রাখতে চান তা যুক্ত করেন, তাহলে আপনি আপনার স্মার্টওয়াচেই সেগুলো সম্পর্কে তথ্য পাবেন সারাক্ষণ।

স্মার্টওয়াচটিতে ওয়্যারলেস চার্জিংও দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচটি জল প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং পেয়েছে। কালো, বাদামী, সিলভার এবং গ্রে রঙে বাজারে এসেছে। এটির সঙ্গে একটি বিনামূল্যের সিলিকন স্ট্র্যাপও পাওয়া যায়।

ফায়ার বোল্ট লিগ্যাসির দাম ভারতে রাখা হয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা। এই নতুন স্মার্টওয়াচটি আপনি যে কোনো অনলাইন-অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...