অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানলে বিএনপির রাজনীতির কবর রচিত হবে: আমু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৩৬০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নতুন প্রজন্ম যখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে, তাদের মাধ্যমে সারাদেশের মানুষ জেগে উঠবে; তারা বিএনপি-জামায়াতকে ঘৃণা করবে। এরমধ্য দিয়ে তাদের (বিএনপি-জামায়াত) রাজনীতির কবর রচিত হবে।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ২৫ মার্চের কালরাত্রি স্মরণে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর ডাকে যেমন সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনই শেখ হাসিনার ডাকে ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, কেউ কোনোদিন চিন্তা করে নাই এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে। কিন্তু শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে আলোড়ন সৃষ্টি করেছেন। সঠিকভাবে বিচার করার মধ্যে দিয়ে রাজাকারেরা চিহ্নিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার প্রাণনাশের চেষ্টার কারণ সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক কারণে তাকে বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। একাত্তরের পরাজিত শক্তিরা তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাঁর প্রতি আক্রমণ করে। শেখ হাসিনা বিদেশে থাকায় পঁচাত্তরে হত্যা করতে পারেনি। তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে।
যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় ইতিহাসবিদ মুনতাসীর মামুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।ৎ

সুত্র বাসস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

আরও...