বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ রাত ০৮:১৫
৩৮৯
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে ৫৫ পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক ৫৫ পরিবারের হাতে দলিল ও ঘর প্রদানের সার্টিফিকেট তুলে দেন।
ঘরগুলো পেয়েছেন পক্ষিয়া ইউনিয়নের উদয়পুরে ৩৭টি, হাসাননগর ইউনিয়নে ১৪টি এবং কুতুবা ইউনিয়নের ৪টি গৃহহীন পরিবার। ওই এলাকায় সুপেয় পানি ও বৈদ্যুতিক সংযোগও প্রদান করা হয়েছে।
উল্লেখ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে উপজেলার কুতুবা,কাচিয়া, সাঁচরা ও টবগী ইউনিয়নের ১৮৬ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে। আজ বুধবার চতুর্থ পর্যায়ের ৫৫ টি ঘর প্রদানের পর আরও ৫১ টি ঘর নির্মানাধীন আছে। ওই ঘর নির্মান শেষ হলে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হবে।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্তিত ছিলেন. সহকারী কমিশনার(ভূমি)মুন্নী ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহমেদ, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরীসহ বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত