বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০৫
৩৯২
কাল থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস । পুরো রোজার মাস জুড়ে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের দারুন এক সুযোগ করে দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। স্কাই স্পোর্টস জানিয়েছে ইফতারের সময় ম্যাচে বিরতি দিয়ে রোজা রাখা খেলোয়াড়দের ইফতার করার সময় দিতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগের ম্যাচ অফিসিয়ালদের নির্দেশ দিয়েছে রেফারিং কর্তৃপক্ষ।
এ ব্যপারে ম্যাচ অফিসিয়লাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। খেলোয়াড়রা যাতে ম্যাচ চলাকালীন ইফতারের সময় হলে প্রয়োজনীয় পানীয়, এনার্জি জেলস ও সম্পূরক খাদ্য গ্রহণ করতে পারে সে জন্যই বিরতির কথা বলা হয়েছে।
রেফারিদেরও বলা হয়েছে ম্যাচের আগেই যেন তারা রোজা রাখা খেলোয়াড়দের তালিকা সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছ থেকে বুঝে নেন। সুনির্দিষ্ট ম্যাচগুলোতে যাতে তাদের জন্য ইফতারের প্রয়োজনীয় সময় বরাদ্দ রাখা হয়।
প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড় অংশ নিয়ে থাকে। যাদের মধ্যে অন্যতম হলেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, চেলসি মিডফিল্ডার এন’গোলো কান্টে ও ম্যানচেস্টার সিটি উইঙ্গার রিয়াদ মাহারেজ। এর আগেও রমজান মাসে তাদেরকে ম্যাচের মধ্যে রোজা ভাঙ্গতে দেখা গেছে।
২০২১ সালে লিস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি আধাঘন্টা চলার পর রেফারি গ্রাহাম স্কট ওয়েসলি ফোফানা ও চেইকু কুয়াটের রোজা ভাঙ্গার জন্য কিছুক্ষনের জন্য বন্ধ রেখেছিলেন। তাদের ইফতার করতে দেখে গোল কিক নিতে সময় নেন লিস্টার সিটি গোলরক্ষক ভিসেন্তে গেয়াতা। তাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোফানা লিখেছিলেন, ‘এটাই ফুটবলকে অপূর্ব করে তোলে।’
গত বছর মোহামেদ এলইউনুসি ও ইয়ান ভালেরিকে ইফতারির সুযোগ করে দিতে কিছুক্ষণ বন্ধ ছিল বার্নলি-সাউদাম্পটন ম্যাচ।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত