বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:০৪
৫০৯
অবসরে যাওয়া হুগো লোরিসের স্থানে ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক মনোনীত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে, দলের সাথে ঘনিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
প্যারিস সেইন্ট-জার্মেইর(এিসজি) ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার কোচ দিদিয়ের দেশ্যমের সাথে আলোচনা করে এই প্রস্তাব গ্রহণ করেছেন বলে এএফপি জানিয়েছে। এ বিষয়ে দেশ্যম বলেছেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এই বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান এমবাপ্পে সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’ যদিও সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এমবাপ্পেই হতে যাচ্ছে ফ্রান্সের নতুন অধিনায়ক।
নেতৃত্ব পেতে হলে একটা গুণের কথাও বলেছেন দেশ্যম, ‘এমবাপ্পের নেতৃত্ব দেওয়া ম্যাচটা আমি দেখেছি। ক্লাবে কিলিয়ানের অবস্থান আর অন্য ফুটবলারদের অবস্থান এক নয়। জাতীয় দলে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে এ উপায় আমি অনুসরণ করব না। আর অন্য সব গুণের সঙ্গে যদি কিলিয়ানের সবার সঙ্গে সংমিশ্রনের যোগ্যতাটা থাকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। কিন্তু আমি খুব বেশি কিছু আজ জানাতে পারছি না। কারণ, আমি এখনো সিদ্ধান্ত নেইনি।’
টটেনহ্যাম গোলরক্ষক লোরিস গত বছর ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের পরাজয়ের একমাস পর আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানান। প্রায় এক দশকেরও বেশী সময় ধরে ফ্রান্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ লোরিস।
দলের সহ-অধিনায়ক মনোনীত হয়েছেন এ্যাথলেটিকো মাদ্রিদের এ্যাটাকার আঁতোয়ান গ্রীজম্যান। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে অবসর গ্রহন করায় সহ-অধিনায়কের পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রীজম্যান।
জাতীয় দলের জার্সি গায়ে এ পর্যন্ত ৬৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ২০১৮ সালে লেস ব্লুজদের বিশ্বকাপ শিরোপা জয়ে এমবাপ্পের যথেষ্ঠ অবদান ছিল। কাতার বিশ্বকাপেও তিনি হ্যাটট্রিক করে ফ্রান্সকে দুর্দান্ত ভাবে লড়াইয়ে ফিরিয়েছিলেন। পিএসজিতে ব্রাজিলের মারকুইনহোসের সাথে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মোনাকোর সাবেক এই এ্যাটাকার। রোববার রেনের বিরুদ্ধে লিগ ওয়ানে পরাজয়ের ম্যাচটিতে এমবাপ্পে মারকুইনহোসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
আগামী ২৪ মার্চ ইউরো ২০২৪ বাছাইপর্বে প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে নেদারল্যান্ডের বিরুদ্ধে এমবাপ্পের নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নামবে ফ্রান্স।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত