অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উৎসাহিত করায় মস্কোকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:০০

remove_red_eye

৩৬৪

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উৎসাহিত করায় যুক্তরাষ্ট্র সোমবার চীন ও রাশিয়াকে দায়ী করেছে। এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ব্যর্থ করে দেওয়ায় তাদেরকে দায়ী করা হয়। খবর এএফপি’র।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ‘ভাল বিশ্বাসের কূটনীতিতে সম্পৃক্ত হতে’ অস্বীকার করায় বেইজিং ও মস্কোর নিন্দা করেন এবং তিনি অভিযোগ উত্থাপন করে বলেন, তাদের ‘নিরাপত্তা পরিষদে বাধাদান উত্তর কোরিয়াকে দায়মুক্তির সাথে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উৎসাহিত করে।’
উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ব্যবহার করে থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জানতে চান, ‘চীন ও রাশিয়া ডিপিআরকে শাসনকে রক্ষা করা বন্ধের আগে দেশটিকে কতবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বাধ্যবাধকতা লঙ্ঘন করতে হবে?’
গত মে মাসে চীন ও রাশিয়া পিয়ংইয়ংয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো দেয়।
উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন অমান্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ এই বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি।
নিরাপত্তা পরিষদ সর্বশেষ ২০১৭ সালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার পর পিয়ংইয়ংয়ের ওপর তিন দফা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার তিনটি সর্বসম্মত প্রস্তাবের নেতৃত্ব দিয়েছিল।
সোমবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ ্পরিষদের নয়জন সদস্য ‘বহু সংখ্যক’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করে বলেছে, এমন ‘ক্রমবর্ধমান সঙ্কট শুধুমাত্র এই অঞ্চলকেই নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।’
এদিকে চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় প্রত্যাখ্যান করে বলেছে, এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সাথে ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়াই দায়ী।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...