অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভেনিজুয়েলার তেলমন্ত্রীর পদত্যাগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৮

remove_red_eye

৩৮৬

ভেনিজুয়েলার তেল মন্ত্রী তারেক এল আইসামি পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। 
দুর্নীতি বিরোধী পুলিশ রোববার এল আইসামির সাথে ঘনিষ্ঠ দুই ব্যক্তি শীর্ষ পিডিভিএসএ কর্মকর্তা আন্তোনিও পেরেজ সুয়ারেজ ও জোসেলিত রামিরেজকে গ্রেফতার করেছে। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তেল শিল্পের তহবিল পরিচালনা করতেন। খবর এএফপি’র।
এল আইসামি টুইটারে লিখেছেন, ‘পিডিভিএসএ -তে দুর্নীতির বিষয়ে যে তদন্ত শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে, আমি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ সমর্থন, সহচর এবং সমর্থন করার লক্ষ্যে তেল মন্ত্রী হিসেবে আমার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ এল আইসামি ২০২০ সালের এপ্রিল  থেকে  তেলমন্ত্রী ছিলেন।  তিনি সরকারের দুর্নীতি বিরোধি অভিযানকে সমর্থন করেন।
জাতীয় পুলিশ বাহিনী বলেছে ,কর্তৃপক্ষ দুর্নীতি ও আত্মসাতের সাথে জড়িত থাকতে পারে  এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।’ একজন বিশিষ্ট আইনজীবী, সন্ত্রাসবিরোধী বিচারক এবং একজন মেয়রের পাশাপাশি আটক ব্যক্তিদের মধ্যে বিধায়ক হুগবেল রোয়া রয়েছেন।
রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দুর্নীতির ক্ষেত্রে এটি প্রথম তদন্ত নয়। সাবেক তেল মন্ত্রী ইউলোজিও  ডেল পিনো ও  নেলসন মার্টিনেজ পুলিশ  হেফাজতে মারা যান। দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, তিনি তদন্তের সুবিধার্থে পদত্যাগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সত্য প্রতিষ্ঠা ও  দোষীদের শাস্তি হওয়া উচিত।
মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা এল আইসামি ভেনিজুয়েলার ক্ষমতাসীন  সোশ্যালিস্ট পাটির অন্যতম প্রভাবশালী নেতা। তিনি এর আগে ভাইস  প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...