অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের পথে জাপানের প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৬

remove_red_eye

৩০৫

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঝটিকা সফরে ইউক্রেন যাচ্ছেন। এই বছরের জি-৭ এর শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে ভারত সফরের পর তিনি এখন ইউক্রেনের পথে রওয়ানা দিয়েছেন।
জাতীয় সম্প্রচারকারি ‘এনএইচকে, কিয়োডো নিউজ এজেন্সিসহ কয়েকটি আউটলেট থেকে নেয়া একটি অজ্ঞাতনামা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কিশিদা ভারতে আলোচনা শেষে মঙ্গলবার ইউক্রেন যাবেন। খবর এএফপি’র।
এনএইচকে বলেছে, পোল্যান্ডে তার সাংবাদিকরা প্রিজেমিসেল শহরে জাপানি প্রধানমন্ত্রীকে একটি ট্রেনে তোলার দৃশ্য দেখা গেছে। ‘বহরটি প্রিজেমিসল স্টেশনে প্রবেশ করে এবং ইউক্রেনের দিকে যাওয়ার জন্য আন্তর্জাতিক ট্রেনের প্ল্যাটফর্মের সামনে দাঁড় করানো হয়। প্রধানমন্ত্রী কিশিদা বহরের প্রথম গাড়ি থেকে নেমে ট্রেনের শেষ বগীতে ওঠেন।’ সম্প্রচারকারী জানিয়েছে, ট্রেনটি গভীর রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
জাপানের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার পর কিশিদাই একমাত্র জি-৭ নেতা যিনি কিয়েভ সফর করেননি। কিশিদা সফরটি বিবেচনায় রয়েছে বলে বারবার জানিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিশিদাই প্রথম জাপানি প্রধানমন্ত্রী যিনি সক্রিয়ভাবে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য মস্কো সফরের সাথে সাথেই তিনি কিয়েভ সফরে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় সংঘাতের বিষয়টি শীর্ষে থাকবে।

সুত্র বাসস

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...