অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৪২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (২০ মার্চ) স্কুলের চতুর্থতলা স্কুল মিলনায়নে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ  তাজুল ইসলাম। 
বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আঃ জলিল, আবির হোসেন, রায়হান বেগম, তোফাজ্জল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আঃ রব প্রমুখ। 
শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার্থী আঁখি আক্তার, স্মৃতি আক্তার এবং দশম শ্রেনীর সানিয়া মির্জা সহ অন্যরা বক্তব্য রাখেন। 
আরও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ছোটন সাহা, শিরিনা নাছরিন, ছোটন দাস, মেহেদী হাসান, বেলায়েত হোসেন পলাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের গুরুপ্তপূর্ন একটি অধ্যায় এসএসসি পরীক্ষা। তাই সকল শিক্ষার্থীকে পড়ালেখা করে এ পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে ভালো করে পড়ালেখায় মনযোগী হতে হবে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। 
পরে দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...