বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮
২৭০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সী রিহান নামের এক শিশুকে শিশু চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক নারী সদস্যকে আটক করা হয়েছে। আটক নারীর নাম মোসা. হালিমা (৩৫)। তাঁর বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামে। আজ সোমবার (২০ মার্চ) বিকেলে শিশুটির বাবা মো. হাসনাইনের দায়ের করা মামলায় তাঁকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ইতিপূর্বেও ওই নারীর বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারের বাসিন্দা মো. হাছনাইন ও তামান্না দম্পত্তির এক বছর বয়সী শিশু রিহান ডায়রিয়ায় আক্রান্ত হলে রবিবার বিকেলে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি ভর্তির পর থেকে চোর চক্রের সদস্য মোসা. হালিমা রিহানের রুমের পাশে ঘোরাঘুরি করে এবং তার মায়ের সাথে সখ্যতা তৈরি করে। রাত সাড়ে ১১ টার দিকে শিশুর মাকে মৃত রোগীর লাশ দেখার কথা বলে কেবিনের বাইরে পাঠিয়ে রিহানকে নিয়ে পালিয়ে যায় সে। রিহানের মা ফিরে এসে ছেলেকে না পেয়ে ডাক-চিৎকার করলে হাসপাতালকর্মীদের সহায়তায় পুরাতন ভবনের নিচতলা থেকে শিশু রিহানকেসহ চোর চক্রের সদস্য হালিমাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় সোমবার দুপুরে রিহানের বাবা মো. হাসনাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই তাকে আদালতে প্রেরণ করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, চুরি হওয়া শিশুর বাবার দায়ের করা মামলায় আটক হালিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এবং আদালতে তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী
জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব
বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক